রিফান্ড পলিসি

রিফান্ড কীভাবে কাজ করে

দুই ধরনের টাকা আছে: কাস্টমার বিজনেসকে যা দেন, আর বিজনেস Qount-কে যে সাবস্ক্রিপশন ফি দেয়।

সর্বশেষ আপডেট: ৩ নভেম্বর ২০২৬

01বুকিংয়ের অ্যাডভান্স (কাস্টমারদের জন্য)

অ্যাডভান্সের টাকা সরাসরি বিজনেসের অ্যাকাউন্টে যায়, তাই রিফান্ডও সেই বিজনেসই দেয়। প্রতিটা বিজনেসের ক্যানসেলেশন নিয়ম তাদের বুকিং পেজে লেখা থাকে। রিফান্ডের জন্য বুকিং কোড নিয়ে সরাসরি বিজনেসের সাথে যোগাযোগ করুন।

02বুকিং বাতিল হলে

বিজনেস কোনো বুকিং অনুমোদন না দিয়ে বাতিল করলে, আপনার পাঠানো অ্যাডভান্স ফেরত দেওয়া সেই বিজনেসের দায়িত্ব। সমস্যা হলে যোগাযোগ পেজ থেকে আমাদের জানান, আমরা বিজনেসকে জানাব।

03সাবস্ক্রিপশন (বিজনেস মালিকদের জন্য)

  • নতুন বিজনেস ৩ দিনের ফ্রি ট্রায়াল পায়, এই সময়ে কোনো টাকা লাগে না
  • প্রথমবার পেমেন্টের ৭ দিনের মধ্যে চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হবে
  • এর পরে চলতি মাস বা বছরের টাকা ফেরত হয় না, তবে পরের নবায়ন বন্ধ করা যায়
  • আমাদের ভুলে দুবার টাকা কাটলে বাড়তি টাকা পুরোটাই ফেরত দেওয়া হবে

04কীভাবে রিফান্ড চাইবেন

যোগাযোগ পেজ থেকে আপনার অ্যাকাউন্টের ইমেইল আর পেমেন্টের তথ্য দিয়ে লিখুন। অনুমোদিত রিফান্ড সাধারণত ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে, যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেই মাধ্যমে পাঠানো হয়।

Refund policy · Qount