প্রাইভেসি পলিসি
আপনার তথ্য, আপনার নিয়ন্ত্রণে
Qount কোন তথ্য নেয়, কেন নেয়, আর কীভাবে সুরক্ষিত রাখে, সহজ ভাষায় এখানে লেখা আছে।
সর্বশেষ আপডেট: ৩ নভেম্বর ২০২৬
01আমরা কারা
Qount হলো Dream IT-এর তৈরি একটি বুকিং ও বিজনেস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। টার্ফ, চেম্বার, সেলুনের মতো বিজনেস এটা দিয়ে অনলাইনে বুকিং নেয়। এই পলিসি qount.dreamithq.com, প্রতিটা বিজনেসের বুকিং পেজ আর Qount অ্যাপের জন্য প্রযোজ্য।
02আমরা কী তথ্য নিই
বিজনেস মালিকের কাছ থেকে:
- নাম, ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা) বা Google অ্যাকাউন্টের নাম, ইমেইল আর ছবি
- বিজনেসের তথ্য: নাম, ঠিকানা, ফোন, লোগো, ছবি, ভিডিও, দাম আর সময়সূচি
- পেমেন্ট গ্রহণের নম্বর (বিকাশ, নগদ, রকেট, ব্যাংক), যা কাস্টমারকে দেখানো হয়
বুকিং করা কাস্টমারের কাছ থেকে:
- নাম, মোবাইল নম্বর আর বিজনেস যা জানতে চায় (যেমন টিমের নাম, খেলোয়াড় সংখ্যা, ইমেইল)
- বুকিংয়ের তারিখ, সময় আর টাকার হিসাব
- অ্যাডভান্স পেমেন্টের Transaction ID আর যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে
- রিভিউ দিলে নাম, রেটিং আর মন্তব্য
স্বয়ংক্রিয়ভাবে: লগইন ধরে রাখার কুকি, ভাষা বাছাইয়ের কুকি, আর নিরাপত্তার জন্য সাধারণ সার্ভার লগ (যেমন IP ঠিকানা আর ব্রাউজারের ধরন)।
03তথ্য কেন ব্যবহার করি
- বুকিং নেওয়া, কনফার্ম করা আর ইনভয়েস তৈরি
- মালিক ও কাস্টমারকে বুকিংয়ের নোটিফিকেশন আর ইমেইল পাঠানো
- মালিকের রিপোর্ট আর হিসাব দেখানো
- অ্যাকাউন্ট সুরক্ষা, প্রতারণা ঠেকানো আর সার্ভিস উন্নত করা
আমরা আপনার তথ্য কখনো বিক্রি করি না, আর বিজ্ঞাপনদাতাদের দিই না।
05পেমেন্ট
Qount কাস্টমারের টাকা নিজের কাছে রাখে না। কাস্টমার সরাসরি বিজনেসের বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান। আমরা শুধু Transaction ID আর টাকার পরিমাণ সংরক্ষণ করি, যাতে বিজনেস পেমেন্ট মিলিয়ে দেখতে পারে। আমরা কোনো কার্ড নম্বর বা PIN নিই না।
06কতদিন তথ্য রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য থাকে। বুকিং আর পেমেন্টের রেকর্ড হিসাব ও আইনি প্রয়োজনে কিছুদিন বেশি রাখা হতে পারে। অ্যাকাউন্ট মুছে দিতে বললে প্রয়োজনীয় রেকর্ড ছাড়া বাকি তথ্য মুছে ফেলা হয়।
07সুরক্ষা
সব সংযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা। পাসওয়ার্ড শক্তিশালী হ্যাশিং (PBKDF2) দিয়ে সংরক্ষিত, আসল পাসওয়ার্ড আমরা দেখতে পাই না। প্রতিটা বিজনেস শুধু নিজের ডেটা দেখতে পায়। তবে ইন্টারনেটে কোনো সিস্টেমই শতভাগ নিরাপদ নয়।
08আপনার অধিকার
- নিজের তথ্য দেখা আর ঠিক করা: ড্যাশবোর্ডের সেটিংস থেকে
- তথ্য মুছে দিতে বলা বা কপি চাওয়া: যোগাযোগ পেজ থেকে জানান
- কাস্টমার হলে: আগে যে বিজনেসে বুকিং দিয়েছেন তার সাথে যোগাযোগ করুন, বা আমাদের জানান
09শিশুদের তথ্য
বিজনেস অ্যাকাউন্ট খুলতে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে। আমরা জেনেশুনে শিশুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি না।
10পরিবর্তন
এই পলিসি বদলালে এই পেজে নতুন তারিখ দেওয়া হবে। বড় কোনো পরিবর্তন হলে মালিকদের ইমেইলে জানানো হবে।
11যোগাযোগ
প্রাইভেসি নিয়ে কোনো প্রশ্ন থাকলে qount.dreamithq.com/contact পেজ থেকে আমাদের লিখুন।